প্রাইভেসি পলিসি

সর্বশেষ আপডেট: 28 November 2026

44 Labour Book ("আমরা") শ্রমিক ও শ্রমিক খোঁজা মানুষের মধ্যে যোগাযোগ সহজ করে। আমরা কী তথ্য নেই এবং কেন – এই পলিসিতে তা বলা হয়েছে।

আমরা যে তথ্য সংগ্রহ করি

  • অ্যাকাউন্ট: নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড (এনক্রিপ্ট করে সংরক্ষিত)।
  • আপনি যে বায়োডাটা দেন: পিতা/মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, বিভাগ/জেলা/উপজেলা, NID, কাজের ধরন, অভিজ্ঞতা, দক্ষতা, লিঙ্গ, ধর্ম, জাতীয়তা ও ছবি।
  • ব্যবহারের তথ্য: প্রোফাইল ভিউ এবং আপনার দেওয়া রেটিং/রিভিউ।
  • বিজ্ঞাপন: অ্যাপে Google AdMob এর বিজ্ঞাপন দেখানো হয়। বিজ্ঞাপন দেখানো ও পরিমাপের জন্য Google আপনার ফোনের বিজ্ঞাপন আইডি (Advertising ID), আনুমানিক অবস্থান (IP থেকে), ডিভাইসের তথ্য ও বিজ্ঞাপনের সাথে ইন্টারঅ্যাকশন সংগ্রহ করতে পারে। যেসব দেশে আইন অনুযায়ী লাগে সেখানে আগে সম্মতি নেওয়া হয়, এবং মেনু > বিজ্ঞাপনের প্রাইভেসি সেটিংস থেকে যেকোনো সময় বদলানো যায়। ফোনের Settings > Google > Ads থেকে বিজ্ঞাপন আইডি রিসেট বা মুছে ফেলতে পারেন।

তথ্য যেভাবে ব্যবহার করি

  • SMS OTP দিয়ে মোবাইল নম্বর যাচাই ও পাসওয়ার্ড রিসেট করতে।
  • যারা শ্রমিক খুঁজছেন তাদের কাছে আপনার পাবলিক প্রোফাইল (নাম, ছবি, ক্যাটাগরি, অভিজ্ঞতা, এলাকা, রেটিং) দেখাতে। স্ট্যাটাস "সক্রিয়" থাকলেই কেবল মোবাইল নম্বর দেখানো হয়। NID কখনো পাবলিকলি দেখানো হয় না।
  • Google AdMob এর মাধ্যমে বিজ্ঞাপন দেখাতে, যাতে অ্যাপটি বিনামূল্যে থাকে।

তথ্য শেয়ার

আমরা আপনার তথ্য বিক্রি করি না। শুধু OTP মেসেজ পাঠাতে SMS গেটওয়ে (BulkSMSBD) ব্যবহার করা হয়। বিজ্ঞাপন দেয় Google AdMob – Google এর প্রাইভেসি পলিসি অনুযায়ী।

আপনার নিয়ন্ত্রণ

যেকোনো সময় প্রোফাইল এডিট, স্ট্যাটাস নিষ্ক্রিয় অথবা মেনু > অ্যাকাউন্ট ডিলিট থেকে স্থায়ীভাবে অ্যাকাউন্ট মুছে ফেলতে পারবেন। ডিলিট করলে প্রোফাইল ও রিভিউ মুছে যায়।

যোগাযোগ

· WhatsApp +