প্রাইভেসি পলিসি

সর্বশেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬

44 Labour Book (অ্যাপ ও ওয়েবসাইট 44labourbook.com, নিচে "আমরা") শ্রমিক ও শ্রমিক খোঁজা মানুষের মধ্যে যোগাযোগ সহজ করে, এবং ইউজারদের পোস্ট করা, পুরাতন জিনিস কেনাবেচা ও দান করার সুযোগ দেয়। আমরা কী তথ্য নেই, কেন নেই, কার সাথে শেয়ার করি এবং কীভাবে মুছবেন – এই পলিসিতে তা বলা হয়েছে।

১. আপনি যে তথ্য দেন

  • অ্যাকাউন্ট: নাম, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড। পাসওয়ার্ড শুধু এনক্রিপ্ট (হ্যাশ) করে রাখা হয়।
  • কর্মীর প্রোফাইল (ঐচ্ছিক): ছবি, কাজের ধরন, অভিজ্ঞতা, দক্ষতা, লিঙ্গ, ধর্ম, জাতীয়তা, পিতা/মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, এলাকা ও NID নম্বর।
  • নিউজ ফিড: আপনার পোস্ট (লেখা ও ছবি), কমেন্ট, রিপ্লাই, অন্য ইউজারকে মেনশন, রিয়েকশন (লাইক, ভালোবাসা, কেয়ার, হাহা, ওয়াও, দুঃখিত, রাগান্বিত) ও শেয়ার।
  • কেনাবেচা ও ডোনেশন: শিরোনাম, বিবরণ, দাম বা পরিমাণ, ক্যাটাগরি, জিনিসের অবস্থা, সর্বোচ্চ ৫টি ছবি, এলাকা (বিভাগ, জেলা, উপজেলা, এলাকা) এবং আপনার দেওয়া যোগাযোগের মোবাইল নম্বর (হোয়াটসঅ্যাপ আছে কিনা সহ)।
  • রেটিং ও রিভিউ যা আপনি কর্মীদের দেন।
  • রিপোর্ট ও ব্লক: কোনো পোস্ট, কমেন্ট বা বিজ্ঞাপন রিপোর্ট করলে (ঐচ্ছিক নোট সহ) বা কাউকে ব্লক করলে।
  • ছবি: শুধু আপনি গ্যালারি থেকে যে ছবি বেছে নেন বা ক্যামেরায় তোলেন। ছবি তুলতে চাইলে তবেই অ্যাপ ক্যামেরার অনুমতি চায়।

২. নিজে থেকে যে তথ্য নেওয়া হয়

  • ভিউ ও ইনসাইট: পোস্ট, বিজ্ঞাপন ও প্রোফাইলের আলাদা আলাদা ভিউ গুনতে দিনে একবার অ্যাপের তৈরি একটি র‍্যান্ডম ইনস্টলেশন আইডি (ফোনের IMEI নয়) বা হ্যাশ করা IP ঠিকানা রাখা হয়। পোস্টদাতা শুধু মোট সংখ্যা (ভিউ, রিচ, রিয়েকশন, কমেন্ট, শেয়ার) দেখেন – কে দেখেছে তা কখনো নয়।
  • কারিগরি তথ্য: অ্যাপের ভার্সন, বেছে নেওয়া ভাষা, IP ঠিকানা ও সার্ভার লগ – নিরাপত্তা, অপব্যবহার ঠেকানো ও সমস্যা সমাধানের জন্য।
  • বিজ্ঞাপন: অ্যাপে Google AdMob এর বিজ্ঞাপন (ব্যানার, নেটিভ, ইন্টারস্টিশিয়াল ও অ্যাপ ওপেন) দেখানো হয়। বিজ্ঞাপন দেখানো ও পরিমাপের জন্য Google আপনার বিজ্ঞাপন আইডি (Advertising ID), IP থেকে আনুমানিক অবস্থান, ডিভাইসের তথ্য ও বিজ্ঞাপনের সাথে ইন্টারঅ্যাকশন নিতে পারে। আইন অনুযায়ী যেখানে লাগে সেখানে আগে সম্মতি নেওয়া হয়, এবং প্রোফাইল > বিজ্ঞাপনের প্রাইভেসি সেটিংস থেকে যেকোনো সময় বদলানো যায়। ফোনের Settings > Google > Ads থেকে বিজ্ঞাপন আইডি রিসেট বা মুছে ফেলতে পারেন।

৩. তথ্য যেভাবে ব্যবহার করি

  • অ্যাকাউন্ট খোলা, SMS OTP দিয়ে মোবাইল নম্বর যাচাই ও পাসওয়ার্ড রিসেট করতে।
  • যারা কর্মী খুঁজছেন তাদের কাছে আপনার পাবলিক প্রোফাইল (নাম, ছবি, ক্যাটাগরি, অভিজ্ঞতা, এলাকা, রেটিং) দেখাতে।
  • আপনার পোস্ট, কমেন্ট, রিয়েকশন ও বিজ্ঞাপন অন্যদের দেখাতে, এবং আপনাকে ইনসাইট দেখাতে।
  • আগ্রহী মানুষ যেন আপনার কেনাবেচা বা ডোনেশন পোস্ট নিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারেন।
  • রিপোর্ট দেখে কমিউনিটি নির্দেশিকা ভাঙা কনটেন্ট সরাতে এবং স্প্যাম ও প্রতারণা থেকে ইউজারদের রক্ষা করতে।
  • Google AdMob এর মাধ্যমে বিজ্ঞাপন দেখাতে, যাতে অ্যাপটি বিনামূল্যে থাকে।

৪. অন্যরা কী দেখতে পান

  • পাবলিক প্রোফাইল, পোস্ট, কমেন্ট, রিয়েকশন ও বিজ্ঞাপন আপনার নাম ও ছবি সহ যে কেউ (গেস্ট ও ওয়েবসাইট সহ) দেখতে পান।
  • কর্মীর প্রোফাইলের মোবাইল নম্বর অ্যাপে শুধু স্ট্যাটাস "সক্রিয়" থাকলে দেখা যায়। কেনাবেচা বা ডোনেশন পোস্টের যোগাযোগ নম্বর শুধু লগইন করা ইউজাররা অ্যাপের ভেতরে দেখতে পান। ওয়েবসাইটে কখনো ফোন নম্বর দেখানো হয় না।
  • আপনার NID, জন্ম তারিখ, পিতা-মাতার নাম ও পাসওয়ার্ড কখনো অন্য কাউকে দেখানো হয় না।

৫. তথ্য শেয়ার

আমরা আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না। তথ্য শেয়ার হয় শুধু: BulkSMSBD (SMS গেটওয়ে – শুধু মোবাইল নম্বর ও OTP মেসেজ), Google AdMob (বিজ্ঞাপন – Google এর প্রাইভেসি পলিসি অনুযায়ী) এবং আমাদের হোস্টিং প্রোভাইডার যেখানে ডাটা রাখা হয়। আইন অনুযায়ী বাধ্য হলে তথ্য দিতে পারি। Labour Book কোনো টাকা লেনদেন বা দান সংগ্রহ করে না – সব লেনদেন ইউজারদের মধ্যে সরাসরি হয়।

৬. নিরাপত্তা ও তথ্য রাখার সময়

সব তথ্য HTTPS (এনক্রিপ্টেড) দিয়ে আদান-প্রদান হয় এবং পাসওয়ার্ড হ্যাশ করে রাখা হয়। অ্যাকাউন্ট থাকা পর্যন্ত তথ্য রাখা হয়। আপনি যে পোস্ট, কমেন্ট বা বিজ্ঞাপন ডিলিট করেন তা সাথে সাথে অ্যাপ থেকে সরে যায় এবং ছবি মুছে যায়; তবে অ্যাকাউন্ট ডিলিট না করা পর্যন্ত ডাটাবেস ও ব্যাকআপে এর রেকর্ড থাকতে পারে। সার্ভারের এরর লগ প্রায় ১৪ দিন রাখা হয়।

৭. আপনার নিয়ন্ত্রণ ও তথ্য মোছা

  • যেকোনো সময় প্রোফাইল, পোস্ট ও বিজ্ঞাপন এডিট করতে, "বিক্রি হয়েছে" বা "দান সম্পন্ন" করতে, অথবা যেকোনো পোস্ট, কমেন্ট বা বিজ্ঞাপন ডিলিট করতে পারবেন।
  • কর্মীর স্ট্যাটাস নিষ্ক্রিয় করে নম্বর লুকাতে পারবেন।
  • অ্যাকাউন্ট ডিলিট: অ্যাপের প্রোফাইল > অ্যাকাউন্ট ডিলিট থেকে, অথবা 44labourbook.com/delete-account এর নির্দেশনা মেনে। এতে আপনার প্রোফাইল, ছবি, পোস্ট, কমেন্ট, রিয়েকশন, কেনাবেচা ও ডোনেশন পোস্ট, রিভিউ ও রিপোর্ট স্থায়ীভাবে মুছে যায়।

৮. শিশু

অ্যাপটি ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য নয়, এবং আমরা জেনেশুনে তাদের তথ্য নেই না। কোনো শিশু অ্যাকাউন্ট খুলেছে মনে হলে আমাদের জানান – আমরা মুছে দেব।

৯. পরিবর্তন

এই পলিসি মাঝে মাঝে আপডেট হতে পারে। উপরের তারিখে সর্বশেষ ভার্সন বোঝায়। গুরুত্বপূর্ণ পরিবর্তন অ্যাপে জানানো হবে।

১০. যোগাযোগ

· WhatsApp + · https://44labourbook.com