শর্তাবলী

  • 44 Labour Book একটি তালিকা প্ল্যাটফর্ম। কাজ, মজুরি বা যেকোনো চুক্তি সরাসরি শ্রমিক ও নিয়োগকারীর মধ্যে হয়; 44 Labour Book এর পক্ষ নয়।
  • সঠিক তথ্য দিন। ভুয়া প্রোফাইল, অন্যের NID/ছবি ব্যবহার বা খারাপ আচরণের জন্য অ্যাকাউন্ট ব্লক করা হবে।
  • পাসওয়ার্ড গোপন রাখুন। OTP কখনো কাউকে দিবেন না – 44 Labour Book কখনো OTP চায় না।
  • কাজ শুরুর আগে শ্রমিকের পরিচয় যাচাই ও মজুরি ঠিক করে নিন।
  • অ্যাপে Google AdMob এর বিজ্ঞাপন দেখানো হয়; বিজ্ঞাপনদাতা তার অফারের জন্য নিজে দায়ী।
  • আমরা শর্তাবলী হালনাগাদ করতে পারি; ব্যবহার চালিয়ে গেলে নতুন শর্ত মেনে নেওয়া হয়েছে বলে গণ্য হবে।

কমিউনিটি নির্দেশিকা (নিউজ ফিড)

  • অশ্লীল, সহিংস, ঘৃণাসূচক, হুমকি, হয়রানি, প্রতারণা, বেআইনি কিছু বা অন্যের ব্যক্তিগত তথ্য পোস্ট বা কমেন্ট করবেন না।
  • স্প্যাম, ভুয়া চাকরির অফার বা অগ্রিম টাকা চাওয়া নিষেধ।
  • যেকোনো পোস্ট/কমেন্ট রিপোর্ট এবং যেকোনো ইউজারকে ব্লক করতে পারবেন। আমাদের টিম সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেখে এবং নিয়মবিরোধী কনটেন্ট সরিয়ে দেয়।
  • বারবার বা গুরুতর নিয়ম ভাঙলে অ্যাকাউন্ট ব্লক করা হবে।
  • নিজের পোস্টের দায় নিজের। অ্যাকাউন্ট ডিলিট করলে আপনার পোস্ট, কমেন্ট ও রিয়েকশন মুছে যায়।

কেনাবেচা ও ডোনেশন

  • শুধু নিজের জিনিস, আসল ছবি, সত্য বিবরণ ও ন্যায্য দাম দিন। বিক্রি বা দান হয়ে গেলে "বিক্রি হয়েছে" বা "দান সম্পন্ন" করে দিন।
  • নিষিদ্ধ: অস্ত্র, মাদক, ওষুধ, মদ বা তামাক, জীবন্ত প্রাণী, চুরি, নকল বা বেআইনি জিনিস, প্রাপ্তবয়স্ক কনটেন্ট এবং বাংলাদেশের আইনে নিষিদ্ধ যেকোনো কিছু।
  • ডোনেশনে শুধু নিজে দান করার প্রস্তাব দেওয়া যাবে। চাঁদা তোলা বা ব্যাংক/বিকাশ নম্বর দিয়ে টাকা চাওয়া নিষিদ্ধ।
  • 44 Labour Book কোনো টাকা লেনদেন বা দান সংগ্রহ করে না। জনবহুল জায়গায় দেখা করুন, জিনিস দেখে টাকা দিন, কাউকে আগাম টাকা বা OTP পাঠাবেন না।
  • নিয়ম ভাঙা পোস্ট লুকানো বা মুছে দেওয়া হবে, এবং অ্যাকাউন্ট ব্লক হতে পারে।

সর্বশেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬